বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

রামপালে আশা আয়োজিত কাঁকড়া চাষীদের আধুনিক চাষের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ,(রামপাল,মোংলা)প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বাগেরহাট রামপালে আশা আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ শে এপ্রিল) সকাল ১০টায় রামপাল উপজেলার হলরুমে কাঁকড়া চাষীদের নিয়ে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

আশা এনজিও, আশা রামপাল শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে রামপাল ও মোংলা উপজেলার ৩০ জন কাঁকড়া চাষীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল চাষীদের কাঁকড়া চাষে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি শেখানো এবং তাদের জীবন মান উন্নয়নে সহায়তা করা।

প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের নিবার্হী অফিসার মিজ তামান্না ফেরদৌসী।

সভাপতিত্ব করেন,মোঃ মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশা কুষ্টিয়া বিভাগের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এগ্রি) মোঃ আব্দুল খালেক।

আর ও উপস্থিত ছিলেন, মোংলা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আতিয়ার রহমান , রামপাল আশা শাখা ম্যানেজার মোঃ রেজবাহ উদ্দিন, রামপাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফকির আতিয়ার রহমান, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ সহ প্রমুখ।

 

প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, রামপাল উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় ও মোঃ ইকবাল হোসেন।

উল্লেখ্য, আশা এনজিও কেবল প্রশিক্ষণেই সীমাবদ্ধ না থেকে মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন সেবামূলক কাজেও নিয়োজিত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102