শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সঙ্গী আপনাকে নাকি আপনার টাকাকে ভালোবাসে, জানবেন কীভাবে? সন্তানের সামনেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার : সংবাদ সম্মেলনে প্রতিবাদ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী অনলাইনে পরিচয়, প্রেমিকার খোঁজে রংপুরে চীনা যুবক যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বেরিয়ে এল ভয়ঙ্কর তথ্য বড় চমক চীনের: বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী ও শক্তিশালী এআই মডেল ‘ডিপসিক-ভি৪’ উন্মোচন মুসলমানদের অধিকার না দেওয়া পর্যন্ত ভারত ‘বিশ্বগুরু’ হতে পারবে না: ওয়াইসি রানা প্লাজা ধস : ১৩ বছরেও মেলেনি তাজা প্রাণের বিচার তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান

১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

পিরোজপুরে একাধিক মাদক মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিপ্লব শেখকে (৪২) খুলনা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

বৃহস্পতিবার রাতে র‍্যাব-৬ এর সহযোগিতায় খুলনা মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার বিপ্লব শেখ পিরোজপুর সদর উপজেলার চালিতাখালী গ্রামের মৃত খবির উদ্দিন শেখের ছেলে। তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় পৃথক তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে।

র‍্যাব-৮ সূত্রে জানা যায়, বিপ্লব শেখ দীর্ঘদিন ধরে একটি মাদক চক্রের মূল হোতা হিসেবে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার মধ্যে পিরোজপুর সদর থানার পৃথক তিনটি মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১২ বছর সশ্রম কারাদণ্ড ও ১৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বরিশাল র‍্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২টিরও বেশি মামলার এ আসামিকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102