রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

মায়ের সঙ্গে অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কুমিল্লার লাকসামে সিনথিয়া উদ্দিন (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পৌর ভবনের সামনের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিনথিয়া উদ্দিন লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে লালমাই উপজেলার সিংহরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন ও কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা আক্তারের মেয়ে।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা যায়, দুই সন্তানকে নিয়ে সিনথিয়ার মা লাকসাম পৌরসভার সামনে ‘চাচা-ভাতিজা’ ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় থাকতেন।

সোমবার সন্ধ্যায় বান্ধবীদের সঙ্গে কথা বলে সময় নষ্ট না করার জন্য তার মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে সিনথিয়া নিজের শয়নকক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

পরদিন সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ শয়নকক্ষের ভেতর থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হাতে ব্লেড দিয়ে কাটা ৮-১০টি চিহ্ন পাওয়া গেছে।

লাকসাম থানার ওসি মাকসুদ আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102