বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিজিবির ১৩ ব্যাটালিয়নের অভিযানে সাড়ে ৯০০ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে বিশেষ অভিযানে একদিনে আটক ৫২৫ জন সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ দুপচাঁচিয়ার ঐতিহ্যবাহী দইয়ে জিআই স্বীকৃতি : সম্ভাবনা আর চ্যালেঞ্জের মুখোমুখি ঐতিহ্যবাহী শিল্প সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে নতুন ৬ সুবিধা সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ: চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা শিশুরা শিক্ষার সুযোগ পেলে গড়বে সুন্দর ভবিষ্যৎ: রাজশাহীর ডিসি সীতাকুণ্ডে ডেঙ্গুতে ৫ বছরের শিশুর মৃত্যু, দুদিনে প্রাণ গেল দুজনের রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না : গোলাম পরওয়ার

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এ সম্মেলন শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এবারই প্রথম বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এতে মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম অবহিত হওয়াসহ সরকারের নির্দেশনা তাদের কাছে দেওয়ার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102