শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

ইয়াবা ও হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ রানু বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাতে রূপগঞ্জের টেককান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রানু বেগম রূপগঞ্জের মাছিমপুর এলাকার ফারুকের স্ত্রী।

রূপগঞ্জ থানার এসআই নাজিমউদ্দিন জানান, শুক্রবার ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার পুলিশের একটি দল ভুলতা ইউনিয়নের টেককান্দাপাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় জনৈক জসিমউদ্দিনের ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ও কিছু পরিমাণ হেরোইনসহ মাদক কারবারি রানু বেগমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রানু বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102