বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তা সূচকে বাংলাদেশ বর্তমানে ৯৫তম অবস্থানে রয়েছে। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একই সঙ্গে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
প্রতিবেদন অনুযায়ী, আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম; এবার তা দুই ধাপ পিছিয়েছে। যেসব দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়, সেগুলোর কিছুতে ‘ভিসা অন অ্যারাইভাল’ এবং কিছু দেশে ই-ভিসার ব্যবস্থা রয়েছে।
ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা থাকা দেশগুলোর মধ্যে রয়েছে- বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।
এ ছাড়া তালিকায় আরও রয়েছে- নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।
পাসপোর্টের সূচকে মূলত নির্ভর করে একটি দেশের নাগরিকরা কতটি দেশে সহজে ভ্রমণের সুযোগ পাচ্ছেন তার ওপর। এই সূচক আন্তর্জাতিক ভ্রমণ, ব্যবসা ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।