বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপির পথ প্রশস্ত করছে তৃণমূল, তোপ রাহুল গান্ধীর ভারতে গোপনে ভিডিও করে মুসলিম নারীকে নিয়ে চরম বিদ্বেষ ছড়ালো হিন্দুত্ববাদীরা জনবল সংকট ও যন্ত্রপাতি অচলে সেবা ব্যাহত, দুর্ভোগে লাখো রোগী গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার’ কৃষি ও কৃষকরাই অর্থনীতির মূল শক্তি: তথ্যমন্ত্রী এনটিআরসির পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী আন্দামান সাগরে নৌকা ডুবে বাংলাদেশিসহ ২৫০ অভিবাসী নিখোঁজ রঙে-ঐতিহ্যে প্রাণবন্ত বর্ষবরণ, ঝালকাঠিতে গ্রামবাংলার জীবন্ত শোভাযাত্রা চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ ২ কোটি ৭৫ লাখ কৃষক পর্যায়ক্রমে পাবে ‘কৃষক কার্ড’

বাগেরহাটের মাথাভাঙ্গা বাসস্ট্যান্ড পানেরহাটে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে বাংলা বর্ষবরণ উৎসব-১৪৩৩ বর্নিল আয়োজনের মধ্য দিয়ে জমকালো ভাবে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পানেরহাট পরিচালনা কমিটির সভাপতি শেখ মিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আঃ ছালাম বিশ্বাসের সঞ্চালনায় মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে খাজনামুক্ত পান ক্রয়-বিক্রয় কালেকশন পয়েন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পিলজংগ ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বিল্লাল হোসেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল-মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা শেখ সেলিম উদ্দিন, শেখ আল মাহমুদ দিপু, সুলতান আহমেদ বাবু, মোড়ল দেলোয়ার হোসেন, শেখ মনসুর আলী, মোল্লা ফরহাদ হোসেন’সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পান ক্রেতা-বিক্রেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বর্ষবরণ উৎসবে মাথাভাঙ্গা বাসস্ট্যান্ড পানেরহাটের ক্রেতা-বিক্রেতাদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয় এবং আমন্ত্রিত অতিথিদেরকে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত ও ইলিশ মাছ দিয়ে আপ্যায়ন করা হয়।

এমন চমৎকার আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও পান ক্রেতা-বিক্রেতারা উচ্ছাস প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102