বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন

সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে কারা কর্তৃপক্ষ রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় তাকে মুক্তি দেন।

এর আগে রোববার (১৩ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক বলেন, আদালত নির্ধারিত শর্তে তার জামিন মঞ্জুর করেছেন এবং শুনানিতে রাষ্ট্রপক্ষ তাদের আইনগত অবস্থান তুলে ধরেছে।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী নাজিয়া কিবরিয়া বলেন, আদালত থেকে বেল বন্ড (জামিননামা) কারাগারে পৌঁছালেই তিনি জামিনে মুক্তি পাবেন। তিনি জানান, অন্য কোনো মামলায় সাবেক স্পিকারকে আটকের সম্ভাবনা আপাতত নেই। তিনি ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন এবং মুক্তি পেলে প্রয়োজনীয় চিকিৎসা নেবেন।

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত ৭ এপ্রিল শিরীন শারমিনকে আদালতে হাজির করা হলে রিমান্ড আবেদন নাকচ করে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে আজ রোববারের শুনানিতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তার জামিন মঞ্জুর করা হলো।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102