রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের অভুক্ত রেখে ধর্মীয় আচারের নামে নদীতেই ঢালা হলো ১১ হাজার লিটার দুধ সময় ফুরিয়ে আসছে ট্রাম্পের! মার্কিন মসনদে জেডি ভ্যান্সকে বসানোর তোড়জোড় ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা ও বিতর্কিত আইন বাতিলের দাবি দাওয়াতুল ইহসান বাংলাদেশ ইরানে হামলার জন্য নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বুশ, ওবামা ও বাইডেন চিনি ছাড়ার ৭ দিনেই শরীর ও মস্তিষ্কে যে পরিবর্তন আসবে ঋতু পরিবর্তনে সর্দি-জ্বর থেকে বাঁচতে কার্যকরী ঘরোয়া প্রতিকার পহেলা বৈশাখে ইলিশ সংকট, বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে স্বাদে ও ঐতিহ্যে বাংলার জনপদ: তিন জেলার তিন কিংবদন্তি খাবার পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল যুদ্ধবিধ্বস্ত গাজায় বাংলাদেশিদের উদ্যোগে মাদ্রাসা নির্মাণ

বিদেশের মাটিতে দেশের গর্বে সিক্ত ইমন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও হৃদয়ে সারাক্ষণ বাংলাদেশকেই বয়ে বেড়ান ঢালিউড হার্টথ্রব মামনুন হাসান ইমন। বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত কাজে নিউইয়র্কে অবস্থান করছেন এই অভিনেতা। সেখানে বসেই পালন করলেন বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

সম্প্রতি নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন তিনি। বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ আর দেশপ্রেমের এমন আবহে আবেগ আপ্লুত হয়ে পড়েন এই নায়ক।

নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি সংযুক্ত করে একটি স্ট্যাটাস দিয়েছেন ইমন। সেখানে তিনি লেখেন, ‘আজ নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে গিয়েছিলাম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে। বিদেশের মাটিতে থেকেও দেশের প্রতি ভালোবাসা আর গর্বটা যেন আরও গভীরভাবে অনুভব করলাম।’

কনস্যুলেটে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইমনকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করার পাশাপাশি দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও স্বাধীনতার তাৎপর্য নিয়েও আলোচনা করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102