রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের অভুক্ত রেখে ধর্মীয় আচারের নামে নদীতেই ঢালা হলো ১১ হাজার লিটার দুধ সময় ফুরিয়ে আসছে ট্রাম্পের! মার্কিন মসনদে জেডি ভ্যান্সকে বসানোর তোড়জোড় ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা ও বিতর্কিত আইন বাতিলের দাবি দাওয়াতুল ইহসান বাংলাদেশ ইরানে হামলার জন্য নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বুশ, ওবামা ও বাইডেন চিনি ছাড়ার ৭ দিনেই শরীর ও মস্তিষ্কে যে পরিবর্তন আসবে ঋতু পরিবর্তনে সর্দি-জ্বর থেকে বাঁচতে কার্যকরী ঘরোয়া প্রতিকার পহেলা বৈশাখে ইলিশ সংকট, বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে স্বাদে ও ঐতিহ্যে বাংলার জনপদ: তিন জেলার তিন কিংবদন্তি খাবার পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল যুদ্ধবিধ্বস্ত গাজায় বাংলাদেশিদের উদ্যোগে মাদ্রাসা নির্মাণ

শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

খুলনা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে  তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. সুজন সরকারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি এবং দুই রাউন্ড ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুজন সরকার আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোড এলাকার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুজন সরকারকে গ্রেপ্তার করা হয়।

এতে বলা হয়েছে, গ্রেপ্তারের পর রাত সাড়ে ১১টার দিকে তাকে নিয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড শটগানের গুলি এবং দুই রাউন্ড ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি উদ্ধার করা হয়।

কসংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে তিনি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গ্রেপ্তারকৃত সুজন সরকারকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী, মাদক ও চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102