বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি: চীনের ক্রমবর্ধমান প্রভাব ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ উচ্ছেদের তালিকায় ৯৫ শতাংশই মুসলিম, নন্দীগ্রামে সাম্প্রদায়িক বৈষম্যের ভয়াবহ চিত্র এ বছর মার্কিন নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের পহেলা বৈশাখে পান্তা-ইলিশ : লোকজ ঐতিহ্য নাকি শহুরে প্রথা? সুস্থ জীবনের মূলমন্ত্র নিয়মিত ব্যায়াম গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ১৪ ঘোড়া উদ্ধার ইসরায়েল হামলা চালালেও যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া ১৬৫ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ : বিজিবি হাতিরঝিলে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫০ হাজার লিটার পেট্রোল গায়েবের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হকের ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল ‘গায়েব’ হওয়ার ঘটনায় অভিযুক্ত পাম্প মালিক ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ।

এর আগে একই দিন দুপুরে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে হাফেজ আজিজুল হককে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মূলত ফিলিং স্টেশনে বড় ধরনের জ্বালানি ঘাটতি ও আইনি জটিলতায় জড়ানোর ঘটনায় দলের ভাবমূর্তি রক্ষায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বহিষ্কারের বিষয়ে জানতে হাফেজ আজিজুল হককে মোবাইলে কল দিলে তিনি তা ধরেননি।

সূত্র মতে, গত মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, সরকারি হিসাবের তুলনায় স্টেশনে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল কম রয়েছে। এই বিপুল পরিমাণ জ্বালানি তেলের কোনো সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ।

পেট্রোল গায়েবের ঘটনায় মঙ্গলবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গৌরীপুর থানায় একটি মামলা করা হয়েছে। এই মামলায় ইতোমধ্যেই ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার তদন্ত ও প্রধান অভিযুক্তের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102