বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মাল্টিপ্লেক্সের পর সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে ‘রাক্ষস’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মাল্টিপ্লেক্স মাতানোর পর এবার দেশের একক প্রেক্ষাগৃহগুলোতেও (সিঙ্গেল স্ক্রিন) দাপট দেখাচ্ছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার ‘রাক্ষস’। গত শুক্রবার (৩ এপ্রিল) সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ৪১ লাখ টাকার বেশি আয় করে নতুন চমক দিয়েছে। দর্শকদের এই উপচে পড়া ভিড়ে উচ্ছ্বসিত হল মালিকেরা।

শুক্রবার ছুটির দিনেও সবগুলো শো ‘হাউসফুল’ ছিল। এমনকি শনিবারও সেই একই ধারা বজায় রয়েছে। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে সিনেমাটি দীর্ঘ সময় প্রেক্ষাগৃহে টিকে থাকবে। ‘রাক্ষস’ একটি পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা, যা সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের টানতে সক্ষম হয়েছে। ছুটির দিনের মতো আজও দর্শক উপস্থিতি সন্তোষজনক। এই ধারাবাহিকতা বজায় থাকলে বড় অংকের ব্যবসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন হল মালিকরা।

শুরুতে কেবল মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও চলতি সপ্তাহ থেকে ঢাকার মধুমিতা, আনন্দ, শ্যামলীসহ দেশের প্রায় ৩০টি সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। যশোরের মনিহার, চট্টগ্রামের সুগন্ধা ও রাজশাহীর রাজ তিলকের মতো বড় হলগুলোতেও এটি ভালো সাড়া ফেলছে। সিনেমার অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি জানিয়েছেন, আগামী সপ্তাহে হল সংখ্যা দ্বিগুণ হতে পারে।

‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ হিসেবে নির্মিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন আলী রাজ ও সোহেল মণ্ডল। বিশেষ চমক হিসেবে একটি গানে দেখা গেছে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।

সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় তার দ্বিতীয় নির্মাণ নিয়ে বলেন, “মাল্টিপ্লেক্সে শো কম থাকায় অনেকেই সিনেমাটি দেখার সুযোগ পাননি, যার প্রভাব এখন সিঙ্গেল স্ক্রিনে পড়ছে। তৃতীয় সপ্তাহে এসেও যে পরিমাণ দর্শক সমাগম হচ্ছে, তাতে বোঝা যায় মানসম্পন্ন বাণিজ্যিক সিনেমার চাহিদা সবসময়ই থাকে।”

বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মনোরম লোকেশনে চিত্রায়িত এই সিনেমাটি প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রডাকশন। প্রথম সিনেমা ‘বরবাদ’-এর পর ‘রাক্ষস’ দিয়ে পরিচালক হৃদয় পুনরায় আলোচনায় এলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102