রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

এটিএম শামসুজ্জামানের বড় মেয়ে আর নেই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

দেশের বরেণ্য প্রয়াত চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য রুমানা ইসলাম মুক্তি।

তিনি বলেন, ‘গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কস্তুরী আপা। আজ বাদ জোহর জানাজা শেষে জুরাইন গোরস্তানে এটিএম মামার পাশে তার দাফন হয়েছে।’

এর আগে ২০২৩ সালের নভেম্বরে বরিশালের মুলাদী উপজেলায় জয়ন্তী নদী থেকে এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন।

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি সকালে না ফেরার দেশে পাড়ি জমান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102