শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

অ্যাপেই মিলছে জ্বালানি তেল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। এমন পরিস্থতিতে জ্বালানি নিরাপত্তা এখন প্রতিটি দেশের জন্য কৌশলগত ইস্যুতে পরিণত হয়েছে। যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতার মধ্যে সারা দেশের মত রাজবাড়ীতেও দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট।এ অবস্থায় বিনা প্রয়োজনে বা অবৈধভাবে একাধিকবার তেল নেওয়া রোধ করতে রাজবাড়ীর পাংশায় অয়েল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) সকালে পাংশা ফিলিং স্টেশনে এ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিফাতুল হক।

এ পদ্ধতিতে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার সময় চালকের নাম, গাড়ির লাইসেন্স, প্লেট নম্বর এবং গৃহীত তেলের পরিমাণ সংরক্ষণ করা হবে। গাড়ির বৈধ কাগজপত্র না থাকলে কোনোভাবেই তেল সরবরাহ করা হবে না।  যারা একবার তেল নেওয়ার পর যৌক্তিক সময়ের পূর্বে পুনরায় আবার পাম্পে তেল নিতে আসছেন তাদেরকে এই অ্যাপসের  মাধ্যমে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একবার তেল নিয়ে যাওয়ার পর পুনরায় কেউ পাম্পে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তাকে দ্রুত চিহ্নিত করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাংশা ইউএনও রিফাতুল হক বলেন, অ্যাপভিত্তিক এ পদ্ধতির মাধ্যমে একাধিকবার বা বিনা প্রয়োজনে তেল নেওয়ার প্রবণতা কমবে। নিয়ম অমান্য করায় বুধবার সকাল থেকে এ পর্যন্ত ১৪-১৫ জন মোটরসাইকেল চালককে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102