শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভনে গায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

তরুণ অভিনেত্রী জান্নাতুন তাজরী অরাকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন তরুণ গায়ক জাহিদ অন্তু। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টায় গুলশান থানার পুলিশ গায়ককে গ্রেপ্তার করে। বুধবার (১ মার্চ) জাহিদ অন্তুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বলেন, গ্রেপ্তারের পর জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কেএম রাশিদুর রহমান। আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত শুনানির জন্য বৃহস্পতিবার (২ এপ্রিল) দিন ধার্য করেন এবং ততক্ষণ পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার সকালে গুলশান অ্যাভিনিউ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তদন্ত কর্মকর্তা রাশিদুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাস চলাকালে অভিযুক্ত জাহিদের সঙ্গে ভুক্তভোগী অভিনেত্রী অরার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিনেত্রী অরা দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘চেনা জানা থেকে আমাদের প্রেমের সম্পর্ক হয়। এরপর একাধিক মেয়ের সঙ্গে অন্তুর অপকর্ম সামনে এলে আমি দূরত্ব বজায় রাখি। সম্প্রতি কাজের কথা বলে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। কৌশলে সেখান থেকে বেরিয়ে মামলা করি। আমি অন্তুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এরপর গত ২৭ মার্চ সন্ধ্যায় একটি পণ্যের ফটোশুটের কথা বলে জাহিদ অভিনেত্রীকে তার গুলশানের বাসায় যেতে বলেন। সেখানে যাওয়ার পর অভিযুক্ত তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে স্পর্শ করে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে এতে বাধা দিলে তাকে মারধর করা হয়, যার ফলে তার মুখ, গলা ও মাথায় আঘাত লাগে।

পরবর্তীতে ওই অভিনেত্রী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনায় ভুক্তভোগী গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, নাট্যকার, অভিনেতা ও পরিচালক আকাশ রঞ্জনের ‘পরহেজগার বউ’ নামের একটি একক নাটকের নামে মিডিয়ায় পথচলা শুরু করেন অরা। এরপর বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ইয়াং স্টার সিজন-২ এর চ্যাম্পিয়ন ঢাকার জাহিদ অন্তু।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102