বক্স অফিসের দীর্ঘদিনের রাজত্ব ভেঙে চুরমার করে দিল ভারতের নতুন সেনসেশন ‘ধুরন্ধর ২’। দীর্ঘ সময় ধরে বক্স অফিসের সিংহাসন দখল করে রাখা এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’-এর আয়ের রেকর্ড টপকে এখন শীর্ষে অবস্থান করছে এই সিনেমাটি। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে যে ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল, তা এখন রীতিমতো টর্নেডোয় রূপ নিয়েছে।
মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী আয়ের দিক থেকে ‘বাহুবলী ২’-কে পেছনে ফেলে দিয়েছে ‘ধুরন্ধর ২’। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটির নির্মাণশৈলী এবং টানটান উত্তেজনার গল্প দর্শকদের হলমুখী করতে বাধ্য করেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে সিনেমাটি নিয়ে যে উন্মাদনা দেখা গেছে, তা সাম্প্রতিক বছরগুলোতে বিরল।
সিনেমার বিশাল বাজেটের সেট, উন্নত ভিএফএক্স (VFX) এবং প্রধান চরিত্রের অনবদ্য অভিনয় সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। সমালোচকদের মতে: গল্পের বুনন ও চিত্রনাট্যের প্রতিটি মোড়ে ছিল চমক, যা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত বসিয়ে রেখেছে। এছাড়া কারিগরি দক্ষতায় আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য এবং আবহ সংগীত সিনেমাটির বড় শক্তির জায়গা তৈরী করে দিয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির প্রমোশন এবং ট্রেলার রিলিজের পর থেকেই তৈরি হওয়া হাইপ আয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
ট্রেড অ্যানালিস্টদের ধারণা, ‘ধুরন্ধর ২’-এর এই জয়যাত্রা এখানেই থামছে না। সামনের দিনগুলোতে এটি আরও বড় কোনো মাইলফলক স্পর্শ করতে পারে। সিনেমা হলের মালিকরা জানিয়েছেন, টানা কয়েক সপ্তাহ ধরে শো হাউজফুল যাচ্ছে এবং টিকিটের জন্য হাহাকার এখনো কমেনি।
‘বাহুবলী ২’-এর মতো কাল্ট ক্লাসিক সিনেমার রেকর্ড ভাঙা সহজ কথা নয়, তবে ‘ধুরন্ধর ২’ প্রমাণ করে দিল যে শক্তিশালী কন্টেন্ট আর আধুনিক নির্মাণশৈলী থাকলে যেকোনো রেকর্ডই ভাঙা সম্ভব। এখন দেখার বিষয়, এই অশ্বমেধের ঘোড়া আর কত দূর পর্যন্ত নিজের আধিপত্য বজায় রাখতে পারে।