রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

টিকটক করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নরসিংদীতে টিকটক করার সময় পা পিছলে পুকুরের পানিতে ডুবে ১২ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের কান্দাপাড়া ফজুরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোছা. মেঘলা আক্তার (১২) ফজুরকান্দি এলাকার বাসিন্দা, প্রবাসী শাহ আলম মোল্লার কন্যা এবং পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ফজুরকান্দি এলাকার বালুর পুকুর পাড়ে টিকটক করতে যায় মেঘলাসহ তার তিন বান্ধবী। এ সময় অসাবধানতাবশত টিকটক করার সময় পা পিছলে পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ইনচার্জ) মো. রায়হান জানান, ‘জরুরি সেবা নম্বর থেকে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায় ফায়ার সার্ভিস। প্রায় ২০ ফুট গভীরতার পুকুরে ফায়ার সার্ভিসের একটি টিম ৪০ মিনিটের প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, মেঘলাসহ তার তিন বান্ধবী মিলে পুকুর পাড়ে টিকটক করছিল। এ সময় পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যায়।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102