সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বেড়াতে এসে স্ত্রীকে নদীতে ফেলে দিলেন স্বামী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

যশোর থেকে খুলনায় ঘুরতে নিয়ে এসে রূপসা নদীতে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন স্বামী। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে খুলনার রূপসা নদীতে ঘটনাটি ঘটে। বর্তমানে দম্পত্তি পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে রয়েছে। তারা হলেন যশোর কোতোয়ালি থানার কাজী পাড়া এলাকার বাসিন্দা হেদায়েত হোসেনের ছেলে রবিউল ইসলাম রাসেল এবং তার স্ত্রী রুমা আক্তার হাসি।

স্থানীয়রা জানান, বিকেলে রূপসা ঘাট থেকে একটি নৌকা রিজার্ভ করে খানজাহান আলী (রহ.) সেতুর দিকে রওনা হয়। কিন্তু পথিমধ্যে সালাম সী ফুডের সামনে এসে স্ত্রী হাসিকে ধাক্কা দেয় স্বামী রাসেল। বিষয়টি উপস্থিত কয়েকজন নৌকার মাঝি দেখে ফেলে। সালাম সী ফুড লিমিটেডের ট্রলার  চালক রেজাউল বিষয়টি আঁচ করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হাসিকে উদ্ধার করে। পরবর্তীতে উপস্থিত জনতা হাসিকে দেখার জন্য ঘটনাস্থলে ভিড় করে এবং তার মুখ থেকে বিষয়টি জেনে পুলিশকে খবর দেয়। সালাম সী ফুডের ভেতর থেকে স্বামী-স্ত্রীকে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়িতে নেওয়া হয়।

ফাঁড়ির ইনচার্জ এসআই আকরামুল হক বিষয়টি স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব বলে উপস্থাপন করে বলেন, উভয় পক্ষের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে বিস্তারিত জানানো হবে।

রূপসা থানার ওসি আ. রাজ্জাক মীর বলেন, বিষয়টি আমি শুনেছি। স্বামী-স্ত্রী দুজনই পুলিশ হেফাজতে রয়েছে। এখনও বিস্তারিত জানতে পারিনি। দুজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কি কারণে ধাক্কা দিয়ে স্ত্রীকে নদীতে ফেলে দিয়েছে স্বামী তা জানি না। তবে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102