সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

তেলের লাইনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার মোহনপুর এলাকার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সংকটের কারণে ওই রাতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় কয়েকজন সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে অপেক্ষমাণ অন্যদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে তেল সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

কালুখালী থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, তেলের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় এক যুবক তার হাতে থাকা চাবির রিং দিয়ে আরেকজনকে আঘাত করলে তার মাথায় সামান্য রক্তপাত হয়। পরে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, ঘটনায় জড়িতদের মধ্যে একটি পক্ষ পাম্প মালিকের আত্মীয়। পরবর্তীতে পাম্প কর্তৃপক্ষের হস্তক্ষেপে উভয় পক্ষের পরিবার ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসা করে। এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102