রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

পরকীয়ার জন্য শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে প্রবাসী পুত্রের স্ত্রী তামান্না আক্তারের পরকীয়ার জেরে শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে পুলিশ পুত্রবধূকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে তামান্না স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী ওই গ্রামের মৃত সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী। তার ছেলে রফিকুল ইসলাম চৌধুরী দুবাই প্রবাসী। ঘটনার সময় বাড়িতে শুধু বউ-শাশুড়ি দুজনই ছিলেন।

পুলিশ জানায়, সোমবার সকালে লামনীরপাড়ে নিজ বসতঘর থেকে ফেরদৌসীর মরদেহ উদ্ধার করা হয়। তার হাত-পা বাঁধা ও মুখে কস্টেপ লাগানো অবস্থায় ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।

পুলিশের তদন্তে জানা যায়, তামান্না আক্তার (২২) সুনামগঞ্জের এক ছেলের সঙ্গে পরিচয় হয় এবং পরকীয়ায় জড়িয়ে পড়েন। রোববার দিবাগত রাতে পরকীয়া প্রেমিক এবং আরও দুই/তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তামান্নার সঙ্গে দেখা করতে আসেন। তারা স্বর্ণালংকার ও নগদ টাকা চান।

ঘটনার সময় ফেরদৌসী ঘুম ভেঙে চিৎকার করলে তামান্না ও পরকীয়া প্রেমিকসহ কয়েকজন মিলে তার হাত-পা বেঁধে এবং মুখে কস্টেপ লাগিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন।

নিহতের ভাই ফারুক আহমেদ বাদী হয়ে পুত্রবধূ তামান্না আক্তার ও তার পরকীয়া প্রেমিকসহ ৪/৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুত্রবধূকে আটক করা হয়েছে। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102