গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২২৫ পিস ইয়াবাসহ এক স্বামী–স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ডুলিপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দু’জনকে আটক করে তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে মোট ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা গ্রামের হুকুম আলীর ছেলে সালাউদ্দিন (৪২) এবং গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকার রফিক ও আমেনার মেয়ে রিনি আক্তার (৩০)। সম্পর্কে তারা স্বামী–স্ত্রী।
ওসি মহাম্মদ নাছির আহমদ জানান, দীর্ঘদিন ধরে এই স্বামী–স্ত্রী এলাকায় গোপনে ইয়াবা ব্যবসা করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।