রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

যে সমস্যা আছে আমরা সবাই মিলে সমাধান করব : পরিবেশ মন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

ফেনী-৩ আসনে (সোনাগাজী-দাগনভূঞা) যেসব সমস্যাগুলো আছে তা চিহ্নত করে আমরা সবাই মিলে সমাধান করব বলেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। কোনো সমস্যা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত করায় তিনি উপস্থিত সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রোববার (৮ মার্চ) বিকেলে নির্বাচনের পর প্রথম সোনাগাজী আগমন উপলক্ষে সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফখরু উদ্দিন মানিক, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ ন ম আবদুর রহিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. শাহানা আক্তার শানু, তারেক জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্মআহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, সদস্য সচিব নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মোস্তফা, পৌর আমির মাও. কালিম উল্যাহ, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা এবং ইসলামি আন্দোলনের নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত বিএনপি নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন জমিয়তে ইসলাম ফেনী জেলার সাধারণ সম্পাদক মাও. মো. ইলিয়াস।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102