রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারের লড়াই, নিহত ১

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রিয়াজ উদ্দিন বাবু নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চবটি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় নাঈম (৩৫), মামুন (৪০), সেলিম (৪০) ও শাকিল (৪০) সহ অজ্ঞাতনামা আরও ১২–১৫ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় মো. রিয়াজ উদ্দিন বাবু (৩৮) এবং মো. লিটন (৩৮) নামে দুজন গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক রিয়াজ উদ্দিন বাবুকে মৃত ঘোষণা করেন। আহত লিটনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত রিয়াজ উদ্দিন বাবু ফতুল্লা থানার শান্তিনগর বাজার এলাকার মো. হাফিজ উদ্দিন মিয়া ছেলে। আহত লিটনের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানার কাটাখালি এলাকায় হলেও তিনি বর্তমানে ফতুল্লার লালপুর এলাকায় বসবাস করতেন।

ঘটনা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা হয়নি। তারপরও পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102