জামালপুরের বকশীগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১২ বোতল ভারতীয় মদ ও ৮০০ পিস বিদেশি ওষুধ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত কর হয়ে।
এর আগে সোমবার রাত ১১টার দিকে জামালপুর ৩৫ ব্যাটালিয়নের আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা বকশীগঞ্জ সীমান্তের রামরামপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধে অভিযান চালান কামালপুর বিজিবির সদস্যরা। অভিযান পরিচালনায় এসব মদ ও ওষুধ পাওয়া যায়। ইতোমধ্যে উদ্ধারকৃত মালামাল জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে তাদের এ ধরনের টহল ও অভিযান অব্যাহত থাকবে।