রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

কেঁদে কেঁদে ভাইস চেয়ারম্যান পদ ফেরত চাইলেন তৃতীয় লিঙ্গের মুন্নি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তার পদ ফেরত চেয়ে সংবাদ সন্মেলন করেছেন।

সোমবার (২ মার্চ) পৌর শহরের চুনিয়াপাড়া এলাকার হিজড়া সম্প্রদায়ের অস্থায়ী আবাসনে এ সংবাদ সন্মেলনের আয়োজন করেন তিনি। এ সময় মুন্নী আক্তার কেঁদে কেঁদে তার মহিলা ভাইস চেয়ারম্যান পদটি ফেরত চান।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচজন নারী প্রার্থীকে পরাজিত করে প্রায় ২৪ হাজার ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলাম। এলাকার গরিব-দুঃখী-অসহায় মানুষগুলো অনেক আশা নিয়ে আমাকে ভোট দিয়ে বিজয়ী করে। কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সরকার বিজয়ী হওয়ার দুই-আড়াই মাসের মাথায় আমাকে পদ থেকে অপসারণ করে অধ্যাদেশ জারি করে।

মুন্নী বলেন, গ্রামের অনেক সহজ-সরল মানুষ এসব সরকারি আদেশ বুঝে না। তারা এখনো তাদের নির্বাচিত প্রতিনিধি ভেবে আমাকে প্রতিনিয়ত ফোন করে দুঃখ-দুর্দশার কথা বলে; কিন্তু আমি তাদের জন্য কিছু করতে পারছি না। তাদের পাশে দাঁড়াতে পারছি না।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচিত সরকার চাইলে আগের সরকারের অধ্যাদেশ বাতিল করতে পারে। নির্বাচিত বিএনপি সরকারের কাছে দাবি, আগের অধ্যাদেশ বাতিল করে তৃতীয় লিঙ্গের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদটি ফিরিয়ে দেওয়া হোক। সংবাদ সন্মেলন তৃতীয় লিঙ্গের অর্ধশত মানুষ ছাড়াও এলাকাবাসীরা অংশ নেন।

প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদর নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২১ মে। ওই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মুন্নী আক্তার সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতন হলে অর্ন্তবর্তী সরকার গঠন হয়। পরে সেই সরকার ১৯ আগস্ট উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102