রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ক্ষেতলালে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালনে নজরুল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে ধর্ষণ চেষ্টাকালে পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (১ মার্চ) রাতে ক্ষেতলাল পৌরসভার মুন্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মুন্দাইল গ্রামের নজরুল ইসলাম (৪২) একই গ্রামের এক নারীর ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরেন। এক পর্যায়ে ধস্তাধস্তি করে বিছানায় নিয়ে যায়। এ সময় আত্মরক্ষার্থে ওই নারী ধারালো ব্লেড দিয়ে আঘাত করলে অভিযুক্তের পুরুষাঙ্গ কেটে যায়। এরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য যান নজরুল। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি অন্য হাসপাতালে চলে যান।

ভুক্তভোগী ওই নারী জানান, নজরুল ইসলাম এর আগেও বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করতেন। মান-সম্মানের কথা ভেবে বিষয়টি কাউকে জানাননি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার পরিবারের লোকজন থানায় এসেছেন। আইনি অবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102