রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একাধিক তলোয়ার, ছুরি, চাপাতি ও লোহার রড জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি তলোয়ার, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ইমন (২৪), মো. রায়হান রানা (২৩), হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক আরও ১০-১৫ জনকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তাদের আজ আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102