রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ইশরাকেরসহ ৩ আসনের ব্যালট ও ফলাফলের নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো- ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ আবেদনের পর এই ৩ আসনের সব ব্যালট পেপার রেজাল্ট শিটসহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেয়ার নির্দেশনা দিয়েছেন নির্বাচনি ট্রাইব্যুনাল।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে নির্বাচনি আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। এরপর একই দিন এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচিত সংসদ সদস্যদের নামে ইতোমধ্যে গেজেটও প্রকাশিত হয়েছে।

তবে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় এখনো দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং গেজেট জারি করা হয়নি। এর মধ্যেই নতুন করে তিনটি আসনের ফলাফল নিয়ে আইনি লড়াই শুরু হলো।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102