রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

ফতুল্লায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার দেওভোগে একটি বাসার ছাদ থেকে পড়ে মো. হুসাইন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা বলেন, ‘সকালের দিকে পরিবারের অজান্তে সে আমাদের বাড়ির দ্বিতীয় তলার ছাদে চলে যায়। পরে সেখান থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। বিষয়টি আমরা জানতে পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে আমার সন্তান মারা যায়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102