রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

গোপালপুরে ৮ ঘোড়া জবাইয়ের অভিযোগে ৪ জন আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আটটি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে গোপালপুর থানাধীন ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমানের (পিতা-মো. আমজাদ আলী) বসতবাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে আটটি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের কাজ চলছিল বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন—মো. হৃদয় (২৩), মো. সুমন (২০), ফরহাদ (৩০), আমিনুল ইসলাম (২৪)।

স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102