রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

তানোরে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস উদযাপন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শনিবার প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও নাঈমা খান বলেন, অমর একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ভাষার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, তাদের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। তাদের আত্মত্যাগের ফলেই আমরা আজ মাতৃভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে পেয়েছি। তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার ওসি শাহিনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা প্রকৌশলী নুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা আমীর হামজা, শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, সমাজসেবা কর্মকর্তা সাদিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনসুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, নির্বাচন কর্মকর্তা সুস্মিত রায়, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমা, প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102