শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

রমজানের প্রথম দিনেই আগুনে নিঃস্ব ১৮ পরিবার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

ইফতারের প্রায় এক ঘণ্টা আগে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনজন বাড়ির মালিকসহ সেখানে বসবাসরত ভাড়াটিয়া পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর এলাকার জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। মুহূর্তের মধ্যে টিনশেড ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। শিল্প এলাকা হওয়ায় ঘরগুলো ঘনবসতিপূর্ণ ছিল, যা আগুন দ্রুত বিস্তারে সহায়তা করে।

ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালা নুরুল আলম বলেন, শিল্প এলাকায় হওয়ায় তাদের বাড়ির ১০টি রুমে ১০টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছিল। রমজানের প্রথম দিনে ইফতারের প্রস্তুতির সময় হঠাৎ আগুনে সব পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের সবকিছু ছাই হয়ে যায়।

আকস্মিক এ ঘটনায় ইফতারের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। অনেকেই ঘর থেকে আসবাবপত্র বা মূল্যবান সামগ্রী বের করার সুযোগ পাননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ ফায়ার সার্ভিস-এর ইনচার্জ মো. জাহেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পর তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, তিনজন বাড়িওয়ালার মোট ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102