শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

যশোরে নামাজ পড়ে ফেরার পথে চিকিৎসককে কুপিয়ে হত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

যশোরের শার্শা উপজেলায় নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন (পল্লী চিকিৎসক) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আল আমিন। পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। থানার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নামাজ শেষে ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে।

থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102