সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

কক্সবাজারে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার সময় সড়ক দুর্ঘটনার মুখে পড়ে বিশ্বকাপ জয়ী জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিআইপি প্রোটোকলে চলাচলের সময় বহরের একটি গাড়ির সঙ্গে একটি মোটরচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর চালক আহত হন।

তবে দুর্ঘটনায় ওজিল বা তুরস্কের প্রতিনিধি দলের কোনো সদস্য আহত হননি। আহত অটোরিকশাচালককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

উখিয়ার শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে হঠাৎ অটোরিকশাটি বহরের একটি গাড়ির সামনে চলে এলে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে মেসুত ওজিল তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। বিকেলে ৪ নম্বর ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। পরে সন্ধ্যায় ইফতার কর্মসূচিতে যোগ দেন প্রতিনিধি দলের সদস্যরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102