সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

মাগুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, দুই পক্ষের ১৪ জন কারাগারে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলার রামনগর গ্রামে সামাজিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় দুই পক্ষের মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক দুটি মামলায় অভিযুক্ত এসব ব্যক্তিকে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে শ্রীকোল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে আবু সালেহ ও মিঠুনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যার পর উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি শান্ত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বুধবার সকালে সালিসের উদ্যোগ নেন। তবে বৈঠক শুরুর আগেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষের সময় অন্তত ৩০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় শ্রীপুর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলার ভিত্তিতে উভয় পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতাউর রহমান জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102