বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তাদের বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিয়মিত শারীরিক চেকআপের পাশাপাশি সেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াতের এই নেতা। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন। ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

১৭ ফেব্রুয়ারি সকালে সংসদ সদস্য ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102