রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে নলডাঙ্গায় উন্নয়নের ছোঁয়া

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোরের নলডাঙ্গা উপজেলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) আওতায় নলডাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়নে এ উন্নয়ন দেখা গেছে।

অবকাঠামো সংস্কারের মধ্যে রয়েছে উপজেলার পাঁচ ইউনিয়নের বিভিন্ন এলাকার ৯টি রাস্তা সিসিকরণ, ১০ টি রাস্তা সিসি ঢালাইকরণ, আটটি রাস্তা সংস্কার ও উন্নয়ন, দুটি রাস্তায় গাইড-ওয়াল নির্মাণসহ মাটি ভরাট এবং রাস্তায় সিসি ক্যামেরা স্থাপন। আটটি জামে মসজিদ উন্নয়ন, দুটি ঈদগাহ মাঠ সংস্কার, উন্নয়ন ও পাকা ঘর নির্মাণ, দুটি মাদ্রাসা সংস্কার ও উন্নয়ন, একটি দুর্গা মন্দির উন্নয়ন।

গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) প্রকল্পগুলোর জন্য মোট বরাদ্দ ছিল ৬৯,০৭,০৭৮.২৯ (ঊনসত্তর লাখ সাত হাজার আটাত্তর দশমিক ঊনত্রিশ) টাকা। এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের জন্য মোট বরাদ্দ ছিল ৫১,৫৪,৮৮০.৪৭ (একান্ন লাখ চুয়ান্ন হাজার আটশ আশি দশমিক চার সাত) টাকা।

বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. মাসুদ তালুকদার বলেন, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদে উন্নয়নমূলক কাজে ৮ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কাজ সুন্দর কাজ হয়েছে এবং মানুষের উপকার ইনশাআল্লাহ খুব সুন্দর একটা পরিবেশে কাজগুলো সঠিকভাবে কাজ সম্পন্ন করা হয়েছে। পিআইও অফিসও সঠিকভাবে তদারকি করছে, গ্রামের উন্নয়ন পাল্টে গেছে এবং খুব সুন্দর পরিবেশে কাজে জনগণও খুব খুশি।

ব্রহ্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, ব্রহ্মপুর ইউনিয়নে সম্পূর্ণ কাজটা মানসম্পন্ন হয়েছে, আমার এলাকায় এবং অফিস থেকে তারা সুন্দরভাবে তদারকি করেছেন। কাজটা সম্পূর্ণরূপে ভালো হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও তার মন্ত্রণালয় থেকে আমাদের বেশ কিছু প্রকল্প ও বাস্তবায়ন হয়েছে এবং কাজের মান সুন্দর হয়েছে। আমরা চেষ্টা করেছি এ কাজগুলো যাতে আরও ভালো হয়, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আর কোথাও থেকে কোনো অভিযোগ এলে আমরা সেটিও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102