শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত এক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন বলে জানা যায়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব ওই এলাকার মাফিক নায়েবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল সূত্রে জানা যায়, ওই যুবককে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, তিনি আগেই মারা গেছেন। মেডিকেল সার্টিফিকেটে তা উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর ধরণ হিসেবে দুর্ঘটনা উল্লেখ করা হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘পূর্ববিরোধ ও নির্বাচনি দ্বন্দ্বের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে শুনেছি। কিন্তু মেডিকেল সার্টিফিকেটে সেটি ‘Brought Dead’ উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102