শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পাঁচ আসনে বিএনপি, একটিতে জামায়াতের চমক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে পাঁচটিতে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।

‎‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও দলীয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

‎জানা যায়, সিরাজগঞ্জ-১ কাজিপুর ও সদরের আংশিক আসনের ১৬৫ কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী সেলিম রেজা ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট।

‎‎সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ১৬২ কেন্দ্রের মধ্যে বেসরকারি ফলাফলে ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন।

‎সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ- তাড়াশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিজয়ী হয়েছেন। ১৫৮ কেন্দ্রের মধ্যে বেসরকারি ফলাফলে আয়নুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রউফ রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।

‎সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে ১৪৭ কে‌ন্দ্রের ম‌ধ্যে জামায়াতে ইসলামীর রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। অন্যদিকে বিএনপির এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ফলে রফিকুল ইসলাম খান ৫৯৪ ভোটের ব্যবধান নিয়ে সিরাজগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

‎‎সিরাজগঞ্জ-৫ বেলকুচি ও চৌহালী আসনে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বিজয়ী হয়েছেন। আসনটির ১৩১টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে ১লাখ ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর আলী আলম পেয়েছেন ৮০ হাজার ২৮৩।

‎সর্বশেষ সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ মুহিত প্রায় ৬৮ হাজার ভোটের ব্যবধানে বিপুল বিজয় অর্জন করেছেন। ১৬০ কেন্দ্রের মধ্যে সবকটির বেসরকারি ফলাফলে ডক্টর এম এ মুহিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭২ হাজার ১১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী সাইফ মুস্তাফিজ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭০৪ ভোট।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102