শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

ফেনী-৩ আসনে এগিয়ে বিএনপির মিন্টু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ৮ কেন্দ্রের ফলাফল তিনি ৬ হাজার ৬৪৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৮ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ শেষে এই তথ্য জানা যায়।

ফেনী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ২২৭ জন, মহিলা ভোটার ২ লাখ ৪৪ হাজার ৯৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

এই আসনে মোট ১৬১টি ভোট কেন্দ্র ও ৯১৭টি ভোট বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102