রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

মা গেলেন ভোটকেন্দ্রে, পানিতে ডুবে শিশুর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভোট দিতে মা বাড়ি থেকে বের হওয়ায় হাসান (৩) নামের এক শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে মারা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খোরদ গ্রামে তার নানাবাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান উপজেলার হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাইল হোসেনের স্ত্রী জমজ দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও ভোট দিতে কেন্দ্রে যান। এ সময় জমজ শিশু হাসান ও হুসাইনকে বাড়িতেই রেখে যাওয়া হয়। ভোট দিয়ে ফিরে এসে হুসাইনকে ঘরে পাওয়া গেলেও হাসানকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার মা। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়।

স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102