বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

বরগুনায় ছাত্রদল নেতার বাসার সামনে মোটরসাইকেলে আগুন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খারাকান্দা এলাকায় বরগুনা জেলা ছাত্রদলের সদস্য আফরোজের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাসার সামনে পার্কিং করা মোটরসাইকেলটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।

মোটরসাইকেলের মালিক আফরোজ জানান, তিনি বরগুনা জেলা শহরে ব্যবসা করেন। নির্বাচনে ভোট দিতে এসে তিনি সন্ধ্যায় নিজ বাসায় ফেরেন। মোটরসাইকেল পার্কিং করে ঘরে প্রবেশ করার পরই দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে তিনি ঘর থেকে বের হয়ে মোটরসাইকেলটি দাউ দাউ করে জ্বলতে দেখেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। অগ্নিসংযোগের সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102