রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের সময় সংঘর্ষ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার পক্ষে ভোট কেনার জন্য টাকা বিতরণের সময় বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা তার লোকজন নিয়ে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় গিয়ে ভোটারদের সাথে দেখা করেন। এ ঘটনা জানাজানি হলে সেখানে বিএনপির কর্মী-সমর্থকরা গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন কর্মী আহত হয়।

আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিএনপি কর্মীদের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা একটি গাড়িতে তার কর্মীদের নিয়ে সরকারি কলেজ ভোটকেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কিনছিলেন। এ সময় খবর পেয়ে স্থানীয় জনগণ প্রতিবাদ করে এবং বিএনপি কর্মী-সমর্থকদের খবর দেয়। বিএনপি কর্মীরা ঘটনাস্থলে এসে বাধা দিলে সংঘর্ষ বাধে।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা অভিযোগ করেন, তারা জয়পুরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিল সে সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102