মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সাতক্ষীরায় পৌঁছেছে ব্যালট পেপার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের জন্য ১৮ লাখের বেশি ব্যালট পেপার জেলায় এসে পৌঁছেছে। গণভোটের ব্যালট পেপারও আগেই সাতক্ষীরার সাতটি উপজেলায় পৌঁছে বিশেষ পুলিশি নিরাপত্তায় সংরক্ষণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার সাতক্ষীরায় এসে পৌঁছায়। পরে সেগুলো রোববার জেলার সাতটি উপজেলার নিজ নিজ নির্বাচন অফিসে পাঠানো হয়। বর্তমানে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ব্যালট পেপারগুলো সংরক্ষিত রয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার জানান, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ভোটার সংখ্যা অনুযায়ী মোট ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯টি ব্যালট পেপার জেলায় এসেছে।

তিনি বলেন, ব্যালট পেপার সংরক্ষণ, পরিবহন এবং ভোটকেন্দ্রে পৌঁছানোসহ পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102