শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে : ট্রাম্প শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর ডা. শফিকুর রহমান–মিল্টনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস এপস্টেইন-কাণ্ডে নিজেদের সাক্ষ্য সরাসরি প্রচার চান ক্লিনটন দম্পতি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে না : নির্বাচন কমিশনার বিএনপি সরকার গঠন করলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : তারেক রহমান আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের পরকীয়ার বলি তিন বছরের শিশু সন্তান

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে। ভোটার স্লিপ বের করার জন্য কারও দ্বারস্থ হতে হবে না। ভোটার স্লিপের জন্য ভোট কেন্দ্রে ভীড় জমাতে হবে না। তাছাড়া ইউনিয়ন ও সংসদীয় আসনের ভোটের তথ্য ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ছবি’সহ সকল তথ্য জানা যাচ্ছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল তথ্য অনলাইনে জানা যাবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ecs.gov.bd ওয়েব সাইটের মেনু বারে নির্বাচনী এলাকা সিলেক্ট করে প্রতিটি ইউনিয়নে ভোট কেন্দ্র ও সংসদীয় আসনের ভোটার সংখ্যা ও ভোটার সংক্রান্ত তথ্য জানা যাচ্ছে। অপরদিকে ভোটারদের ভোট প্রদানের সহজীকরণে বাংলাদেশ নির্বাচন কমিশন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি Smart Election Management BD নামে অ্যাপস চালু করেছে।

অ্যাপসটি ইনস্টল করে প্রবেশ করে সংসদীয় আসন সিলেক্ট করলে উক্ত সংসদীয় আসনের ভোটার সংখ্যা, ছবি ও প্রতীক’সহ সব প্রার্থীদের তথ্য পাওয়া যাচ্ছে। অ্যাপসের নিচের দিকে Find a voter center অপশন সিলেক্ট করে জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও জন্ম তারিখ দিলে ভোটারের ভোটার স্লিপ নম্বর ও ভোট কেন্দ্র দেখা যাচ্ছে। এর ফলে ভোটারদের ভোট প্রদানের জন্য ভোটার স্লিপ নম্বর বের করার জন্য কেন্দ্রে ভীড় করার প্রয়োজনীয়তা কমে যাবে। এলাকার ভোটারদের মধ্যে এই অ্যাপসের মাধ্যমে ভোটার স্লিপ বের করতে দেখা যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102