সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শনিবার সিলেটে জামায়াতের নির্বাচনি জনসভা, প্রস্তুত আলিয়া মাদ্রাসা মাঠ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেষ নির্বাচনি জনসভা। সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ জনসভা বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হবে।

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও জনসভায় বক্তব্য রাখবেন।

জনসভাকে ঘিরে মঞ্চ নির্মাণ, শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক সাংগঠনিক প্রস্তুতিসহ সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত। শুক্রবার আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন দলটির জেলা ও মহানগর নেতারা। মাঠ পরিদর্শনের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

নেতারা জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১০টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীদের জনসভায় আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত নেতারা আরও জানান, আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টার মধ্যে জনসভা শেষ হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে এটিই হবে জামায়াতে ইসলামির সর্বশেষ নির্বাচনী জনসভা।

এদিকে, জনসভাকে কেন্দ্র করে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সিলেট মহানগর জামায়াতের আমির ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা পাওয়া যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102