কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে প্রচারের অভিযোগে ২৬ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তি যুবদলের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য কিশোরগঞ্জের নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক নকিবুল হাসান রাজন, কারার ইকতার আহমেদ আরিফ, সদস্য মো. ফরিদ উদ্দিন, মনছুর আলী, বাজিতপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোস্তফা আলী জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক মো. ওয়াসিমুল হক, মো. হামিদুল ইসলাম, সুজন বণিক, অ্যাড. খায়রুল ইসলাম, মো. রানা শিকদার, সদস্য মো. শাহীন মিয়া, শেখ রাফিদ, উপজেলার দিলালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নেছার আহমেদ, গাজিরচর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আনোয়ারুল হক, হালিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সোহাগ মিয়া, সরারচর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহ সুমন, সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া, হিলচিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মো. রিয়াদ হোসেন, কৈলাগ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক, হুমায়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো ইকবাল হোসেন, বলিয়াদী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রুবেল এবং সাধারণ সম্পাদক মো জুলহাসকে প্রাথমিক সদস্যসহ সব ধরনের পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা যুবদলের সদস্য মো. ফরিদ মিয়া জানান, দলের দুঃসময়ের ইকবাল ভাই নেতাকর্মীদের পাশে ছিলেন। তার জন্য যদি আমাদের পদ চলে যায়, আমরা ইকবাল ভাইয়ের পাশে থাকব।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।