সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে ভোটের ৬ সিল জব্দ, ২ জনের নামে পুলিশের মামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের ৬টি সিল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। ব্যবসায়ী সোহেল রানাসহ দুই জনের নামে মামলা করা হয়েছে। মামলায় সোহেলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, দুই জনের নামে মামলা করা হয়েছে। আটক সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তার কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে। পরে অন্য আসামির নাম প্রকাশ করা হবে।

এর আগে পুলিশ বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় দুই জনের নামে মামলা করে।

গ্রেপ্তার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করে পুলিশ। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সময় সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো বানিয়েছেন। শুক্রবার সিলগুলো নেওয়ার কথা থাকলেও অর্ডার করা ব্যক্তি তা নেননি। তার কাছে ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে। ওই ব্যক্তি তাকে হোয়াটসঅ্যাপে ভয়েস ম্যাসেজ পাঠিয়েছে।

এ দিকে সিল জব্দের ঘটনায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সিলকাণ্ডের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতাসহ আটক সোহেলকে জামায়াতে ইসলামীর কর্মী বলে দাবি করেন। পরে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম আটক সোহেল জামায়াতে ইসলামী কেউ নয় বলে জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102