বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শেরপুরে জামায়াত নেতা হত্যা : প্রধান আসামিসহ ৪০ জনের জামিন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন পাওয়া আসামিদের মধ্যে শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হকও রয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় করা মামলায় মাহমুদুল হককে প্রধান আসামি করা হয়েছে। গত ৩১ জানুয়ারি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় ২৩৪ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া ৩০ জানুয়ারি রাতে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102