সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় এলে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব : মেজর হাফিজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব। সেখানে নারী-পুরুষ সবাই সমানভাবে মিলেমিশে থাকবে। সকল ধর্মের মানুষ নিজের ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবে। এজন্য তিনি সকলকে শহীদ জিয়ার দল বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের দাউরীহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমার দিকে তাকিয়ে ধানের শীষে ভোট দেবেন এবং নির্বাচনের পর আমার কাছ থেকে জবাবদিহিতা আশা করবেন। আগামী নির্বাচনের ভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’

মেজর হাফিজ একটি দলের দিকে ইঙ্গিত করে বলেন, ‘নামের শেষে ‘ইসলাম’ দেখে মনে করা যায় না যে তারা ইসলামি দল এবং ইসলামের লোক। তারা একটি কট্টরপন্থি দল। এই কট্টরপন্থি দল যদি ক্ষমতায় আসে তাহলে আমরা বহির্বিশ্বের আগ্রাসনের শিকার হব। তারা দেশটিকে তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চায়।’

গণভোটের বিষয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে নির্বাচিত সংসদ সদস্যদের হাতে। যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, তাই আপনাদের সকলকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই। ধানের শীষে ভোট দেবেন এবং হ্যাঁ ভোট নিশ্চিত করবেন।’

কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার হোসেন মাস্টারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102